১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানের জেট ফুয়েলের দাম আবারও বেড়েছে

পর্যটন সংবাদ ডেস্ক: বিমানে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম আবারও বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অক্টোবর মাসের জন্য নতুন এ দাম কার্যকর করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) ঘোষিত নতুন দামের অনুযায়ী, দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য ৯৬ টাকা ৯ পয়সা থেকে বেড়ে ৯৯ টাকা ২৯ পয়সা হয়েছে। আর আন্তর্জাতিক ফ্লাইটে প্রতি লিটার ০.৬৩৩৩ ডলার থেকে বাড়িয়ে ০.৬৫৪৫ ডলার নির্ধারণ করা হয়েছে।

এর আগে সেপ্টেম্বর মাসে দাম কমানো হয়েছিল। তখন অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েল ৯৯ টাকা ৬৬ পয়সা থেকে কমিয়ে ৯৬ টাকা ৯ পয়সা এবং আন্তর্জাতিক ফ্লাইটে ০.৬৫০২ ডলার থেকে কমিয়ে ০.৬৩৩৩ ডলার করা হয়েছিল।

বিইআরসি জানিয়েছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন ২০০৩ অনুযায়ী দেশি ও বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে জেটএ-১ (এভিয়েশন ফুয়েল) এর মূল্য নির্ধারণ করা হয়। আন্তর্জাতিক ফ্লাইটের জন্য এ জ্বালানি ডিউটি ফ্রি (শুল্ক ও মূসকমুক্ত) হিসেবে বিক্রি হয়, আর অভ্যন্তরীণ ফ্লাইটে শুল্ক ও মূসকসহ দাম নির্ধারণ করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) গত ২০ জানুয়ারি জেট ফুয়েলের মূল্যহার নির্ধারণের প্রস্তাব কমিশনে পাঠায়। এরপর পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড (পিওসিএল) ১৮ ফেব্রুয়ারি বিপণন চার্জ পুনর্নির্ধারণের প্রস্তাব জমা দেয়।

বিশেষজ্ঞদের মতে, জেট ফুয়েলের এই মূল্যবৃদ্ধি সরাসরি প্রভাব ফেলবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান ভাড়ায়, যা পর্যটন খাতের ওপরও প্রভাব ফেলতে পারে।

Read Previous

কুড়িগ্রামে দুধকুমার নদে ভেসে এলো মৃত গন্ডার, যাদুঘরে সংরক্ষিত হবে হাড়গোড়

Read Next

মহেশখালীর ঝিনুক ও মুক্তার খাবার: সমুদ্রের কোলে এক নতুন স্বাদের অভিযান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular