১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির তারুণ্যের সমাবেশ যেন নেতাকর্মীদের জনসমুদ্র

বিএনপির অঙ্গ সংগঠনের তিনটি অংশের তারুণ্যের সমাবেশ পরিণত হয়েছে মহাসমাবেশে। মূল আনুষ্ঠানিকতা বুধবার (২৮ মে) দুপুর ২টায় শুরু হবার কথা থাকলেও তার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল।

রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সামনে বিএনপির তারুণ্যের সমাবেশের জমায়েত ছড়িয়ে পড়ে কাকরাইল থেকে আরামবাগ পর্যন্ত।ঢাকা বিভাগের জেলা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে এ সমাবেশে যোগ দিয়েছেন যুবদল, স্বেচ্ছাসেবকদল এবং ছাত্রদলের নেতাকর্মীরা। উৎসবমুখর তারুণ্যের সমাবেশ পরিণত হয় মহাসমাবেশে।

সমাবেশে আগত তরুণ নেতাকর্মীরা বলেন, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশে গণতান্ত্রিক চর্চা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর তারা। নির্বাচনের রোডম্যাপ নিয়ে টালবাহানা বন্ধ করারও আহ্বান তাদের।

সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন। তার কাছ থেকে সামনের পথ চলায় দিকনির্দেশনামূলক বার্তা আশা করছেন নেতাকর্মীরা।

তারুণ্যের সমাবেশে অংশগ্রহণ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল,এই ইউনিটের ২নং যুগ্ম আহ্বায়ক শাহ এম. ফয়সাল আহমেদ পর্যটন সংবাদকে বলেন
“তারুণ্যের জোয়ারে ভাঙ্গিব সকল ষড়যন্ত্রের বাঁধ
মিলিয়ে কাঁধে কাঁধ, গড়বো মাতৃভূমি”

“সবার আগে বাংলাদেশ ” এই স্লোগানে আমরা এগিয়ে যাচ্ছি আর আমাদের তারুন্যের নেতা দেশ নায়ক তারেক রহমান আজ আমাদের দিক নির্দেশনা দিবেন আমরা কি করে আগামীতে দেশকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং আমাদের আগামী নির্বাচনের জন্য কি কি প্রস্তুতি এবং পদক্ষেপ নেয়া উচিৎ।

এদিকে বিএনপির নেতাকর্মীদের পদচারণা ও স্লোগানে মুখর হয়ে উঠেছে নয়াপল্টন। নেতাকর্মীদের জমায়েত ফকিরাপুল থেকে কাকরাইল মোড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে। নয়াপল্টন এলাকা কেন্দ্রিক সকল রোডে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

Read Previous

প্রধান উপদেষ্টা দেশে ফিরলে অধ্যাদেশ এর বেপারে সিদ্ধান্ত

Read Next

সাড়ে ৩ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পঠিয়েছে মালয়েশিয়ায় বিমানবন্দর থেকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular