বাড্ডায় আবাসিক ভবনে আগুন

রাজধানীর বাড্ডার একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর ২টা ৩৬ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, দুপুর ২টা ৩৬ মিনিটের দিকে আমাদের কাছে একটি ফোন আসে যে, রাজধানী বাড্ডার সুবাস্তু নজর ভ্যালি টাওয়ারের পাশে একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে কেউ হতাহত হয়েছে বলে এমন সংবাদও আমাদের কাছে আসেনি বলে জানান তিনি।

Read Previous

সাকিবের ব্যাংক হিসাব জব্দ

Read Next

১১ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের অপ্রত্যাশিত পরাজয় : বিস্তরিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular