১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলােদেশ নতুন রাজনৈতিক দল আসা খুবই প্রয়োজন: সারজিস

বাংলাদেশের স্বার্থে ছাত্র-জনতার সমন্বয়ে নতুন রাজনৈতিক দল আসা খুবই প্রয়োজন বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।

গত বুধবার (২০ নভেম্বর) একটি বেসরকারি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দেওয়ার সময় সারজিস আলম এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক প্রতিযোগিতা দুটি দলের মধ্যে সীমাবদ্ধ হওয়ার কারণে দেশ ও মানুষকে নিয়ে চিন্তার জায়গা ক্রমান্বয়ে উন্নতি হয়নি; যতটা হওয়ার কথা ছিল।’

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কোনোভাবেই রাজনীতি করতে দেওয়া হবে না।

কেউ যদি মনে করে তারা বিচারের পূর্বে রাজনীতি করবে এবং নির্বাচনে অংশ নেবে আমরা জীবন দিয়ে হলেও তাদের প্রতিরোধ করব। প্রয়োজনে দ্বিতীয় আরেকটি অভ্যুত্থান হবে।’

 

 

Read Previous

খালেদা জিয়াকে আনতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন প্রধান উপদেষ্টা

Read Next

সিঙ্গাপুর থেকে ১৩৬৬ কোটি টাকায় এলএনজি আমদানি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular