বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ সমাপ্ত

পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের যৌথ অনুশীলন মহড়া ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ সফলভাবে সমাপ্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রামের বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক-এ মহড়ার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর সহকারী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান। তিনি দুই দেশের অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে অনুশীলনের সাফল্য তুলে ধরেন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি, প্যাসিফিক এয়ার ফোর্সের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এই মহড়া শুরু হয়েছিল গত রোববার (১৪ সেপ্টেম্বর)। এতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান, একটি এমআই-১৭ হেলিকপ্টার এবং যুক্তরাষ্ট্রের দুটি সি-১৩০জে পরিবহন বিমান অংশ নেয়। অনুশীলনে বাংলাদেশ বিমান বাহিনীর ১৫০ জন এবং ইউএস প্যাসিফিক এয়ার ফোর্সের ৯২ জন সদস্য অংশগ্রহণ করেন। এছাড়া সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরাও যুক্ত ছিলেন।

আইএসপিআর জানায়, অনুশীলনে মূলত প্রতিকূল অবস্থা ও আপৎকালীন পরিস্থিতিতে বিমান বাহিনীর হেলিকপ্টার ও পরিবহন বিমানের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার প্রশিক্ষণ দেওয়া হয়। একই সঙ্গে চিকিৎসা, প্রকৌশল ও লজিস্টিক সহায়তার মাধ্যমে স্থানীয় জনগণকেও সেবা প্রদান করা হয়েছে।

এই যৌথ মহড়া শুধু পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগই তৈরি করেনি, বরং আন্তঃকার্যক্ষমতা ও কৌশলগত সহযোগিতা জোরদারের মাধ্যমে দুই দেশের মধ্যে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক আরও গভীর করেছে।

Read Previous

জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো, গাজায় মানবিক সংকট চরমে

Read Next

বাংলাদেশি পর্যটকদের জন্য সেনেগাল ভিসা প্রক্রিয়া: যা যা জানতে হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular