১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্যের নতুন সহায়তা

পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২৭ মিলিয়ন পাউন্ডের (প্রায় ৪৪২ কোটি টাকা) নতুন মানবিক সহায়তা ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জাতিসংঘের এক উচ্চ পর্যায়ের সম্মেলনে ব্রিটিশ পররাষ্ট্রসচিব ইভেট কুপার এই ঘোষণা দেন।

যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস জানায়, নতুন এই অর্থায়নের মাধ্যমে শরণার্থী ও স্থানীয় আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য খাদ্য, আশ্রয়, বিশুদ্ধ পানি এবং অন্যান্য জীবন রক্ষাকারী সেবা নিশ্চিত করা হবে। বিশেষভাবে ১ লাখ ৭৫ হাজার নারী ও কিশোরীকে যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা প্রদান করা হবে এবং সহিংসতার শিকারদের শারীরিক, মানসিক ও সামাজিক সহায়তা দেওয়া হবে।

ইভেট কুপার বলেন, “বাংলাদেশে ৫ লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য যুক্তরাজ্যের এই সহায়তা জরুরি প্রয়োজন মেটাতে সহায়ক হবে। সহিংসতার কারণে বাস্তুচ্যুত মানুষ যেন প্রয়োজনীয় সুরক্ষা, মর্যাদা ও সুযোগ পায়, সে জন্য যুক্তরাজ্য কাজ চালিয়ে যাবে।”

২০১৭ সালে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের ব্যাপক নির্বাসনের পর থেকে এখন পর্যন্ত যুক্তরাজ্য এ সংকট মোকাবিলায় মোট ৪৪৭ মিলিয়ন পাউন্ডের বেশি মানবিক সহায়তা দিয়েছে।

Read Previous

নেদারল্যান্ডসের জন্য শেনজেন ভিসা আবেদন বন্ধ করছে ঢাকার সুইডিশ দূতাবাস

Read Next

খাগড়াছড়িতে পরিস্থিতি স্বাভাবিক হলে উঠবে ১৪৪ ধারা: জেলা প্রশাসক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular