বাংলাদেশের সাথে সংযোগ বৃদ্ধিতে এয়ারবাস নেবে সৌদিয়া

সৌদিয়া গ্রুপ তাদের বিমান বহর আরো সমৃদ্ধ করতে তাদের বহরে ২০টি নতুন ওয়াইড-বডি এ৩৩০নিও বিমান যুক্ত করতে এয়ারবাসের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। এর মধ্যে রয়েছে তাদের জন্য ১০টি কম খরচের ক্যারিয়ার ফ্লাইএডিল। ফ্রান্সের তুলুসে অবস্থিত এয়ারবাস কারখানায় সৌদিয়া গ্রুপের মহাপরিচালক ইঞ্জিনিয়ার ইব্রাহিম আল-ওমর এবং বাণিজ্যিক বিমান ব্যবসার প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিশ্চিয়ান শেরারের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষর আয়োজন অনুষ্ঠিত হয়। সৌদিয়া গ্রুপের ফ্লিট ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট সালেহ ঈদ এবং এয়ারবাসের বাণিজ্যিক বিমান বিক্রয়ের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বেনোইট ডি সেন্ট-এক্সুপেরি চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তি বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সংযোগ বাড়াতে এবং পর্যটন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারনা করা যায়। এ৩৩০নিও মডেলটির ডেলিভারি ২০২৭ সালে শুরু হওয়ার কথা রয়েছে। প্রকৌশলী ইব্রাহিম আল-ওমর বলেন, ‘আজকের চুক্তিটি আমাদের বিমানবহরের আধুনিকায়ন ও সম্প্রসারণের উচ্চাভিলাষী কৌশলের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই পদক্ষেপ সৌদি ভিশন ২০৩০-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যার লক্ষ্য ২৫০টি গন্তব্যকে সংযুক্ত করা এবং ৩৩ কোটিরও বেশি ভ্রমণকারী ও ১৫ কোটি পর্যটকের ভ্রমণ আরো সহজ করা।

Read Previous

স্টিল মিল সহ এস আলমের ৩ কোম্পানি নিলামে তুলছে ইসলামী ব্যাংক

Read Next

মঙ্গলবার গ্যাস থাকবে না ঢাকার যেসব স্থানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular