১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুষ্পা ২: মুক্তির ঘণ্টা না পেরোতেই পাইরেসির শিকার

আজ মুক্তি পেয়েছে আল্লু অর্জুনের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা ২’। সিনেমাটির মুক্তি ঘিরে ভারতজুড়ে উন্মাদনা তুঙ্গে। প্রেক্ষাগৃহগুলোতে উৎসবের পরিবেশ। হাজার হাজার মানুষের ঢল।

তবে মুক্তির এক ঘণ্টা পরই পাইরেসির কবলে পড়েছে সিনেমাটি। জানা যাচ্ছে, ইতিমধ্যেই বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে সিনেমাটি।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে, বহুল প্রতীক্ষিত ‘পুষ্পা ২’ সিনেমা টরেন্ট প্ল্যাটফরমও পাইরেসি ওয়েবসাইটে ফাঁস হয়েছে। এসব মাধ্যমে এইচডি কোয়ালিটির প্রিন্ট বিনা মূল্যে ডাউনলোড করা যাচ্ছে।

মুভিরুলস, তামিলরকার্স, ফিল্মিজিলা, তামিলযোগী, তামিলব্লাস্টার, বলি৪ইউসহ বেশ কিছু সাইটে ‘পুষ্পা ২’ সিনেমা পাওয়া যাচ্ছে।
এদিকে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হলো এক নারীর। গুরুতর জখম তার ৯ বছরের ছেলে। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে এসেছিলেন অভিনেতা আল্লু অর্জুন। তাকে দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমায়। পুলিশ ও নিরাপত্তারক্ষীরা ভিড় নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও, ভিড় এতটাই বেড়ে যায় যে সিনেমা হলের মেইন গেটও ভেঙে পড়ে। বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ করতে শুরু করে।

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভারতজুড়ে ১০ হাজার স্ক্রিনে মুক্তি পাচ্ছে এই সিনেমা। প্রধান চরিত্রে রয়েছেন আল্লু অর্জুন, রাশ্মিকা মান্দানা ও ফাহাদ ফাসিল। সুকুমার পরিচালিত সিনেমাটি ঘিরে ভারতে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, আগের সব রেকর্ড ভেঙে একাকার করে দেবে ‘পুষ্পা ২’।

Read Previous

সৌদি আরবের নতুন লক্ষ্য: বাংলাদেশ থেকে ৩০ লাখ পর্যটক

Read Next

হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular