২৫/০৪/২০২৬
১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্যটন খাতে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দিচ্ছে মন্ত্রণালয়

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক পরিচালিত বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্যুরিজম এন্ড হসপিটালিটি প্রশিক্ষণ ইনস্টিটিউট এ “ট্যুরিজম এন্ড হসপিটালিটি সেক্টরে ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট বিষয়ে দক্ষতা উন্নয়ন ও চাকুরির সুযোগ সম্পর্কিত সেমিনার” অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনা করেছেন: বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব), আবু তাহের মুহাম্মদ জাবের।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক(যুগ্ম সচিব) মিজ সালেহা বিনতে সিরাজ, হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও এর পরিচালক ফারিয়াজ মোর্শেদ চৌধুরী, হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর লার্নিং এন্ড কোয়ালিটি ম্যানেজার মোহাম্মদ নাহিদুর রহমান ভূইয়া।

সেমিনার অথিদেরকে ইনস্টিটিউট সম্পর্কে প্রেজেন্টেশন এর মাধ্যেমে সার্বিক দিক তুলে ধরেন বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্যুরিজম এন্ড হসপিটালিটি’র পরিচালক মাজহারুল ইসলাম।

সেমিনারে অংশগ্রহণকারী ছিলেন যারা ট্যুরিজম সেক্টরে নিজেকে দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে চায় এবং এই সেক্টরে পেশায় নিয়োজিত হতে চান। এদের মধ্যে বেশিরভাগই ছিলেন বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ এবং চাকুরী প্রত্যাশী।

Read Previous

বাংলাদেশিদের জন্য ই-ভিসা সুবিধা চালু করতে যাচ্ছে থাইল্যান্ড

Read Next

বিশ্বের সেরা অল-রাউন্ডার মিরাজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular