১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র ঈদুল আজহার তারিখ আগামী বুধবার জানা যাবে

পবিত্র ঈদুল আজহা আসন্ন আর ঈদুল আজহা কবে, তা জানতে আগামী বুধবার (২৮ মে) সন্ধ্যা ৬টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে আরবি ১৪৪৬ সনের জ্বিলহজ্জ মাসের চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় জ্বিলহজ্জ মাসের চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

মঙ্গলবার এসব তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা।

পবিত্র ঈদুল আজহাতে সকল ধর্ম প্রাণ মুসুল্লিরা মহান আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষে যার যার সামর্থ অনুযায়ী পশু কোরবানি করবেন।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে নির্ধারিত ছুটি ছিল ৫ থেকে ১০ জুন পর্যন্ত (৬ দিন)। তবে দুই দিন অফিস করার শর্তে টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। সাপ্তাহিক ছুটির আগে ১১ ও ১২ জুন ছুটি ঘোষণা করে, এর বিনিময়ে দুই শনিবার ১৭ ও ২৪ মে সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত অফিস খোলা রাখা হয়। এর ফলে ১১ ও ১২ জুনের ছুটি এবং পরবর্তী দুই দিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১০ দিনের টানা ছুটি পাবেন কর্মজীবীরা।

Read Previous

যুক্তরাজ্যে কোন ভিসায় কতটুকু কাজ করা যায়?

Read Next

সন্ধ্যার মধ্যে তিন অঞ্চলে হতে পারে বজ্রসহ বৃষ্টি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular