পর্যটন সংবাদ ডেস্ক: বিদেশে পড়াশোনার জন্য শিক্ষার্থীদের কাছে নেদারল্যান্ডস অনেকদিন ধরেই অন্যতম আকর্ষণীয় গন্তব্য। দেশটি জার্মানি ও বেলজিয়ামের প্রতিবেশী এবং ইউরোপের প্রায় সব রাজধানীর সঙ্গে সহজ যোগাযোগ থাকায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে বাড়তি সুবিধা তৈরি করে। এর পাশাপাশি ইংরেজি ভাষার ব্যাপক প্রচলন, বৈশ্বিক মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা, কাজের সুযোগ ও সহজ বসবাসের অনুমতিও শিক্ষার্থীদের আগ্রহ বাড়ায়।
এবার নেদারল্যান্ডসে পড়াশোনার আরও বড় সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশসহ ৬৯টি দেশের শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনা খরচে স্নাতকোত্তর পড়ার ব্যবস্থা করছে দেশটি। ‘এরিক ব্লুমিঙ্ক স্কলারশিপ’ নামে এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা নেদারল্যান্ডসের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার সুযোগ পাবেন।
কী কী সুবিধা মিলবে
- সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
- যাওয়া–আসার ভ্রমণ ব্যয়
- জীবনযাপনের খরচ
- স্বাস্থ্যবিমা
- বই কেনার জন্য আর্থিক সহায়তা
আবেদনের শর্ত
- ভালো একাডেমিক রেকর্ড থাকতে হবে
- ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে
আবেদন প্রক্রিয়া
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১ ডিসেম্বর ২০২৫
বিস্তারিত জানতে ক্লিক করুন: এরিক ব্লুমিঙ্ক স্কলারশিপ



