২০/০৬/২০২৬
৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্কে উপদেষ্টা দলের ওপর হামলায় গভীর দুঃখ প্রকাশ অন্তর্বর্তী সরকারের

পর্যটন সংবাদ ডেস্ক: নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের লাঞ্ছিত করার ঘটনায় গভীর দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে এ অবস্থান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ন্যাশনাল সিটিজেন্স পার্টির (এনসিপি) নেতা আখতার হোসেন ও তাসনিম জারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলার শিকার হয়েছেন। সরকারের দাবি, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সহযোগী ও সমর্থকরাই এই হামলায় জড়িত।

অন্তর্বর্তী সরকার এটিকে “হাসিনা আমলের সহিংস রাজনৈতিক সংস্কৃতির ধারাবাহিকতা” উল্লেখ করে বলেছে, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে এ ধরনের অশুভ শক্তিকে প্রতিহত করার অঙ্গীকার তাদের রয়েছে।

সরকার জানায়, সফরের শুরুতে প্রতিনিধি দলের নিরাপত্তার জন্য নানা ব্যবস্থা নেওয়া হয়েছিল। জন এফ. কেনেডি বিমানবন্দরে তাদের ভিভিআইপি গেট ব্যবহার করে বিশেষ পরিবহনের ব্যবস্থা করা হয়। তবে শেষ মুহূর্তে ভিসাজনিত জটিলতার কারণে বিকল্প পথে যেতেই হয়। এসময় বিমানবন্দর কর্তৃপক্ষ ভিভিআইপি সুবিধা দিতে অস্বীকৃতি জানায়, ফলে প্রতিনিধি দল ঝুঁকির মুখে পড়ে।

ঘটনার পরপরই নিউইয়র্কে বাংলাদেশ মিশনের মাধ্যমে স্থানীয় পুলিশকে জানানো হয়। ইতোমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। এ ঘটনার পর প্রধান উপদেষ্টা ও প্রতিনিধিদলের নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের ফেডারেল ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে বাংলাদেশের প্রতিনিধিদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের পদক্ষেপ নেওয়া হয়েছে।

অন্তর্বর্তী সরকার স্পষ্টভাবে জানায়, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার পথে তারা অটল। রাজনৈতিক সহিংসতা ও ভয়ভীতি—দেশে বা দেশের বাইরে—সহ্য করা হবে না। বরং যথাযথ আইনগত ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে এ ধরনের হামলার জবাব দেওয়া হবে।

Read Previous

নির্বাচনে আওয়ামী লীগ-জাতীয় পার্টির অংশগ্রহণ চান মির্জা ফখরুল

Read Next

টোগো ভ্রমণ ভিসা: বাংলাদেশি পর্যটকদের জন্য প্রয়োজনীয় তথ্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular