নরসিংদী ফকির বাড়ি মাহফিল, বয়ান করবেন দেশবরেণ্য আলেমরা

নরসিংদীর নজরপুরের ফকিরবাড়ি মাদরাসা মাঠে দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

দেশের প্রখ্যাত বেশ কয়েকজন আলেমে দ্বীনসহ ইসলামিক স্কলারদের সমন্বয়ে এ তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে সাবেক এমপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও  নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন উপস্থিত থাকবেন।

এর প্রধান পৃষ্ঠপোষক ফকির টেক্সটাইল মিলসের ব্যবস্থাপনা পরিচালক হাজী মো: ইউনুছ ফকির। আর সভাপতিত্ব করবেন দারুল উলুম ফকির বাড়ি মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব ফিরুজ মিয়া ফকির।

আর এ মাহফিল নিয়ে ধর্মপ্রাণ মুসলিম মানুষের মধ্যে এক ধরনে উচ্ছ্বাস উদ্দীপনা দেখা দিয়েছে। মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

চলতি মাসের ২৯ জানুয়ারি (বুধবার)  নরসিংদী শহরের নজরপুরের ফকিরবাড়ি মাদরাসা মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে কয়েক হাজার মানুষের সমাগম ঘটবে বলে আয়োজকরা আশা করছেন।

আয়োজকরা জানিয়েছেন, ২৯ জানুয়ারি (বুধবার) প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. ও শায়েখ আসলাম মক্কীর সুযোগ্য খলিফা মুফতি কামাল উদ্দীন শিহাব কাসেমী দা.বা.।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মুফতী সাঈদ আহমদ, মুফতী আবুল খায়ের, মাও. ইয়াহইয়া ফকির এবং মুফতী ইসহাক ইবরাহীম।

মাহফিল উদ্বোধন করবেন নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির (রনি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নরসিংদী সদর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো: ইকবাল হোসেন, সাবেক চেয়ারম্যান ও নজরপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মো: জালাল সরকার।

Read Previous

পাকিস্তানের বিমানবন্দরে নতুন নির্দেশনা জারি

Read Next

ছয় মাসে রাজস্ব ঘাটতি রেকর্ড পরিমাণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular