১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নগর পিতা হিসেবে ইশরাকের শপথ নিতে ‘বাধা নেই’

ইশরাক হোসেনের ঢাকা দক্ষিন সিটির নগর পিতা হিসেবে শপথ নিতে আর কোন বাধা রইল না।

বিএনপি দলীয় নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গেজেট অবৈধ ঘোষণার দাবি এবং তাকে শপথ পড়ানো থেকে বিরত থাকার নির্দেশনা চেয়ে করা রিট মামলা খারিজ করে দিয়েছে হাই কোর্ট।

আদালতের এই আদেশের ফলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিতে আর কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন তার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন।

এ রিট মামলার ওপর মঙ্গল ও বুধবার কয়েক দফা শুনানির পর বৃহস্পতিবার তা খারিজ করে আদেশ দেয় বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাই কোর্ট বেঞ্চ।

ইশরাককে মেয়রের চেয়ারে বসাতে এক সপ্তাহ ধরে তার সমর্থকদের আন্দোলনের মধ্যে আদালতের এই সিদ্ধান্ত এল।

আসছে বিস্তারিত……..

Read Previous

যমুনা ব্যাংকের ডিএমডি হিসেবে পদোন্নতি পেলেন শাহিদুল ইসলাম

Read Next

নতুন পাসপোর্ট করতে যা জরুরী প্রয়োজন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular