দুই ধাপের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষনা

প্রথম ধাপে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় ধাপে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে আগামী বছরের বিশ্ব ইজতেমা । আজ সোমবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের সম্মেলনকক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান।

ইজতেমা নির্বিঘ্ন করতে তাবলিগের দুই পক্ষকে নিয়ে বৈঠকের কথা ছিল।

তবে বৈঠকে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা অংশ নিলেও মাওলানা জুবায়েরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন না। তা ছাড়া কোন পক্ষ আগে ও পরে কোন পক্ষ করবে তা-ও এখনো চূড়ান্ত হয়নি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিশ্ব ইজতেমার মাঠ হস্তান্তর ও প্রস্তুতি, নিরাপত্তা, বিদেশি অতিথিদের ভিসা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহ, ভাসমান ব্রিজ নির্মাণ, জরুরি দুর্যোগে ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত খাবার, আখেরি মোনাজাতের দিন যানজট নিরসনসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে।

Read Previous

ইতিহাসের ১০ জন বিখ্যাত মুসলিম পর্যটক

Read Next

আগামীকাল খুলছে পর্যটন কেন্দ্র সাজেকের দুয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular