২০/০৬/২০২৬
৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

থার্টিফাস্টনাইটে আতশবাজি, পটকা ফোটানোয় শিশুসহ দগ্ধ ৫

ইংরেজি নববর্ষ উদযাপনে বছরের শেষ রাতকে স্মরণীয় করতে আনন্দে মাতোয়ারা ছিলো রাজধানীর মানুষ। সরকারের তরফে ছিলো বিধি-নিষেধ। তারপরও ২০২৫ -এর শুরুতে রাতের আকাশে ছিলো রঙিন আতশবাজি। তবে এই আনন্দের মাঝেও হয়েছে শব্দ দুষণ আর কিছু দুর্ঘটনা।

উদযাপন ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় আতশবাজি, পটকা ফোটানোয় শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। তারা হলেন, মো. ফারহান (৮), মো. সিফান মল্লিক (১২), সুমাত (২০), মো. সেন্টু (৪৫) ও তফসির (৩)।

গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ১২টার পরপরই এসব ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসলে একজনকে ভর্তি করা হয়, বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, নববর্ষে আতশবাজি ও পটকা ফোটাতে গিয়ে শিশুসহ পাঁচজন দগ্ধ হন। এখানে পাঁচজন এসেছে। তাদের মধ্যে ফারহানের শরীরের ১৫ শতাংশ, সিফান মল্লিকের ১ শতাংশ, সুমাতের ১ শতাংশ, সেন্টুর ২ শতাংশ ও তফসিরের ২ শতাংশ পুড়ে গেছে।
ফারহানকে ভর্তি করা হয়েছে ও অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Read Previous

নতুন বছর ২০২৫ উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

Read Next

নতুন বছরে একজন মুমিনের পরিকল্পনা যেমন হওয়া উচিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular