থাই এয়ারওয়েজের পাঁচদিনের ফ্লাইট বাতিল ঢাকা রুটে

পাঁচ দিনের জন্য ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে দুটি গুরুত্বপূর্ণ ফ্লাইট বাতিল করেছে
অপারেশনাল কারণে থাইল্যান্ডের জাতীয় বিমান সংস্থা থাই এয়ারওয়েজ। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়ে ব্যাংকক থেকে ঢাকা চলাচলকারী ফ্লাইট টিজি-৩২১ এবং ঢাকা থেকে ব্যাংকক চলাচলকারী ফ্লাইট টিজি-৩২২ সাময়িকভাবে বাতিল করেছে সংস্থাটি।

বাতিলের নির্ধারিত সময় ধরা হয়েছে ক ২৮ এপ্রিল থেকে ২ মে ২০২৫ পর্যন্ত। অর্থাৎপাঁচদিন ফ্লাইট দুটি চলাচল বন্ধ থাকবে ।

তবে এই রুটে তাদের অপর দুটি ফ্লাইট টিজি-৩৩৯ (ব্যাংকক থেকে ঢাকা) এবং টিজি-৩৪০ (ঢাকা থেকে ব্যাংকক) নির্ধারিত সময় অনুযায়ী চালু থাকবে।

থাই এয়ারওয়েজ এক বিজ্ঞপ্তিতে বলেন, “অপারেশনাল প্রয়োজনের কারণে নির্দিষ্ট ফ্লাইট দুটি বাতিল করা হয়েছে। আমরা যাত্রীদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞ।”

বাতিলকৃত ফ্লাইটে যাত্রার পরিকল্পনা থেকে থাকলে যাত্রীদের নিজ নিজ ট্রাভেল এজেন্ট অথবা থাই এয়ারওয়েজের অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

থাই এয়ারওয়েজ দীর্ঘদিন ধরেই ঢাকা-ব্যাংকক রুটে প্রতিদিন দুটি করে সরাসরি ফ্লাইট পরিচালনা করে আসছে ।

Read Previous

ভিসা নিয়ে ১৮ দেশের নাগরিকদের জন্য সৌদির নতুন সিদ্ধান্ত

Read Next

দ. কোরিয়া বাংলাদেশে বিপুল পরিমান বিনিয়োগে প্রস্তুত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular