তাম্মাতের সাইকেল যাত্রায় বিশ্ব বিজয়

মাত্র ৩০দিনে এভারেস্ট বেস ক্যাম্পসহ ৪টি পর্বত ও ৩টি পাস একই সফরে পাড়ি দিয়েছেন সাইকেলে বিশ্বের প্রথম সাইক্লিস্ট হিসেবে বাংলাদেশের তাম্মাত বিল খয়ের

গত বুধবার (২৭ নভেম্বর) তাম্মাত বিল খয়েরের ভেরিফায়েড ফেসবুক পেইজে বিষয়টি জানানো হয়।

সেখানে জানানো হয়, নিজের জন্মদিনে দেশকে এক ঐতিহাসিক রেকর্ড উপহার দিলেন তাম্মাত। এই রেকর্ড ভাঙ্গা হয়নি, তৈরি করা হলো। নিঃসন্দেহে এটা আমাদের দেশের জন্য সর্বোচ্চ গর্বের বিষয়।

তাম্মাত বিল খয়ের ইতোমধ্যে প্রথম বাংলাদেশি সাইক্লিস্ট হিসেবে সাইকেল নিয়ে এভারেস্ট বেস ক্যাম্প, পিকে পিক, চুখুং রি পিক, কংমালা পাস, কালা পাত্থার, চোলা পাস, গোকিও রি পিক পাড়ি দিয়েছেন।

২৭ নভেম্বর নিজের জন্মদিনে ৫৩৬০ মিটার উঁচুতে অবস্থিত রেনজো লা পাসে উঠে এ রেকর্ড গড়লেন তিনি। এর আগে একই সফরে কোনো সাইক্লিস্ট একইসঙ্গে এই ৮ অর্জন ছুঁতে পারেনি।

সাইক্লিস্ট তাম্মাতের গ্রামের বাড়ি গোপালগঞ্জে। তবে জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামে। তার বাবা পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নেয়ামত আলী সিকদার, মা গৃহিণী নুরজাহান বেগম। ছয় ভাই, এক বোনের মধ্যে তিনি সবার ছোট।

Read Previous

চিন্ময়-ইসকন ‍নিয়ে ভারতের নতুন বক্তব্য

Read Next

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় রায় রোববার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular