ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন চার ঘণ্টা বন্ধ থাকবে পহেলা বৈশাখে

আসছে পহেলা বৈশাখ উপলক্ষে আগামী সোমবার (১৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে চার ঘন্টা।

শুক্রবার (১১ এপ্রিল) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ তথ্য জানিয়েছে।

ডিএমটিসিএল সূত্রমতে জানাযায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে স্টেশনটি ওইদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বন্ধ রাখা হবে।

৮ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, পহেলা বৈশাখ দুপুর ১২টার পর স্টেশনটি খুলে দেওয়া হবে এবং যথারীতি সেখানে মেট্রোরেলে যাত্রী ওঠানামা করবে।

Read Previous

দুই দাবাড়ুর ব্যাংকক টুর্নামেন্ট অনিশ্চিত

Read Next

বাংলাদেশ বিমানে ডাঃ রায়হানের দ্রুত চিকিৎসা সেবা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular