১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট থেকে ১৮ কেজি সোনা উদ্ধার

পর্যটন সংবাদ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টের টয়লেট প্যানেলের ভিতর থেকে ১৫৩টি সোনার বার উদ্ধার করেছে নিরাপত্তা কর্তৃপক্ষ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বিমান নিরাপত্তা বিভাগ (এভিএসইসি) ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে এই সোনার চোরাচালানের চক্র ফাঁস হয়। উদ্ধারকৃত সোনার মোট ওজন ১৭.৯০১ কিলোগ্রাম, যা প্রায় ১৮ কেজি, এবং বাজারমূল্য আনুমানিক ৩৮ কোটি টাকা।

শনিবার (২৮ মার্চ) গভীর রাতে দুবাই থেকে ঢাকায় আসা ফ্লাইটটি অবতরণের পরপরই বিমানটিকে নজরদারিতে রাখা হয়। এভিএসইসি কর্মকর্তারা কার্গো কম্পার্টমেন্টে তল্লাশি চালিয়ে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় টয়লেট প্যানেলের ভিতর লুকিয়ে রাখা সোনার বারগুলো আবিষ্কার করেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে, তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

উদ্ধারকৃত সোনা পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলো এই চোরাচালানের পুরো চক্র উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে।

Read Previous

বর্ষাকালে পাহাড় ভ্রমণ: সতর্কতা অবলম্বন করে উপভোগ করুন প্রকৃতির অপার সৌন্দর্য

Read Next

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করতে নেপালের গভীর আগ্রহ, বাংলাদেশের সহযোগিতা চেয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular