
ফাইল ছবি
পর্যটন সংবাদ ডেস্ক : ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস আজ ভিসাধারীদের স্পষ্ট সতর্ক করে দিয়েছে যে, যুক্তরাষ্ট্রে চিকিৎসা সেবা নিতে গিয়ে মেডিকেড বা অন্য কোনো সরকারি সহায়তা ব্যবহার করলে তা ভিসার শর্তের সরাসরি লঙ্ঘন বলে বিবেচিত হবে। দূতাবাসের যাচাইকৃত ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এমন কাজের কারণে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা চিরতরে হারানোর আশঙ্কা রয়েছে।
দূতাবাস জানিয়েছে, বিদেশি দর্শনার্থীরা যদি নিজেদের চিকিৎসা খরচ মেটাতে আমেরিকান করদাতাদের অর্থে চালিত সরকারি সুবিধা গ্রহণ করেন, তাহলে সেটিকে ভিসার অপব্যবহার হিসেবে গণ্য করা হবে। এ ধরনের নির্ভরতা শুধু বর্তমান ভিসা নয়, পরবর্তী যেকোনো ভ্রমণের আবেদনেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
নিয়মিত ভিসা-সংক্রান্ত সচেতনতামূলক পোস্টের অংশ হিসেবে দূতাবাস এই স্মরণিকা প্রকাশ করেছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করা হয়েছে, যুক্তরাষ্ট্রে গিয়ে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে নিজস্ব আর্থিক সামর্থ্যের উপরই নির্ভর করতে, যাতে ভিসা-সংক্রান্ত কোনো জটিলতায় না পড়তে হয়।



