নিজস্ব প্রতিবেদক, পর্যটন সংবাদ: ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানীর আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘলা থাকতে পারে।
বাতাস দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বইতে পারে। এ সময় ঢাকায় বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ। গতকাল বুধবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৭ মিনিটে, আর আগামীকাল শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৪ মিনিটে।



