ঢাকায় তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩৪ ডিগ্রি সেলসিয়াস

প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা ঢাকাবাসীর । সোমবার (৯ জুন) সন্ধ্যা ৬টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ ঠেকেছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৯ শতাংশ, যা রাজধানীবাসীর অস্বস্তি আরও বাড়িয়ে তুলেছে। রাতেও স্বস্তির কোনো ইঙ্গিত নেই।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এসময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে, অর্থাৎ গরম থেকে আজ রাতেও স্বস্তি মিলবে না নগরবাসীর। দিনের তীব্র গরমের পাশাপাশি রাতেও একই অবস্থা বজায় থাকার আশঙ্কা রয়েছে।

আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং গত ৬ ঘণ্টায় ঢাকায় ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।

আগামীকাল মঙ্গলবার ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৬ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১০ মিনিটে।

Read Previous

কক্সবাজার উপকূল অঞ্চলে ১৬ ঘণ্টায় উদ্ধার ৬ মরদেহ

Read Next

ইতালিতে ২৫ লাখ প্রবাসীর জন্য দুঃসংবাদের কারন ৩০.৬ শতাংশ গণভোট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular