১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ড.মুহাম্মদ ইউনুসের সাথে বৈঠক চলছে নরেন্দ্র মোদির

অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আলোচনায় বসেছেন ।

ব্যাংককের সাংরিলা হোটেলে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন শেষে স্থানীয় সময় মধ্যাহ্নের পর দুই প্রতিবেশী দেশের শীর্ষ দুই নেতা তাঁদের এই বৈঠক শুরু করেন।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির এই বৈঠক।

গত ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর টানাপোড়েনের মধ্যে যাচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক। এমন পরিস্থিতিতে আজ ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি প্রথমবারের মতো আলোচনায় বসলেন।

অবশ্য আজকের দ্বিপক্ষীয় আলোচনার আগে গতকাল বৃহস্পতিবার বিমসটেক নেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজে ড.মুহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির দেখা হয় এবং নৈশভোজে একই টেবিলে তাঁরা পাশাপাশি বসে কুশল বিনিময় করেন। সম্মেলনের আয়োজক থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা এই নৈশভোজের আয়োজন করেন।

বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে গতকাল সকালে ব্যাংকক পৌঁছান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সম্মেলনে বিমসটেকের পরবর্তী সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছে বাংলাদেশ।

Read Previous

সংযুক্ত আরব আমিরাতের পর্যটন বৃদ্ধিতে দুবাই বিশ্বকাপ

Read Next

তেঁতুলিয়া-টেকনাফ সাইকেলযাত্রায় তিন তরুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular