পর্যটন সংবাদ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন প্যানেল ঘোষণা করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে অপরাজেয় বাংলা হলের পাদদেশে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাক প্যানেলটির নাম ঘোষণা করেন।
প্যানেলের প্রধান প্রার্থীদের মধ্যে ভিপি পদে মনোনয়নপ্রাপ্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান। জিএস পদে মনোনয়ন পান কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক এবং উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের তানভীর বারী হামিম। এজিএস পদে মনোনয়নপ্রাপ্ত হয়েছেন বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তানভীর আল হাদী মায়েদ।
ছাত্রদলের অন্যান্য পদে মনোনীত প্রার্থীরা হলেন:
- মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক: আরিফুল ইসলাম
- বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: এহসানুল ইসলাম
- কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক: চেমন ফারিয়া ইসলাম মেঘলা
- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: মোঃ মেহেদী হাসান
- সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক: আবু হায়াত মোহাম্মদ জুলফিকার ইসলাম
- ক্রীড়া সম্পাদক: চিনচিমা চাকমা
- ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক: মো সাইফ উল্লাহ সাইফ
- সমাজসেবা সম্পাদক: সৈয়দ ইমাম হাসান অনিক
- ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক: মো. আরকানুল ইসলাম রূপক
- স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক: আনোয়ার হোসাইন
- মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক: মেহেদী হাসান মুন্না
নির্বাচনের সময়সূচী অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণের শেষ সময় আজ বিকাল ৫টা। মনোনয়নপত্র বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে আগামী ২১ আগস্ট এবং চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৬ আগস্ট। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর।



