ট্রাম্পের বিরুদ্ধে নিউইয়র্ক টাইমসে ১.৫ ট্রিলিয়ন ডলারের মানহানি মামলা

পর্যটন সংবাদ ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ঘোষণা করেছেন, তিনি নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১,৫০০ কোটি ডলারের মানহানি মামলা দিচ্ছেন। অভিযোগ, সংবাদমাধ্যমটি দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে ভুয়া তথ্য প্রচার করে আসছে এবং তাকে অপবাদ ও কুৎসা রটনার শিকার করছে।

ট্রাম্পের আইনজীবী দলের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, মঙ্গলবার ফ্লোরিডার ফেডারেল আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলার অভিযোগপত্রে নিউইয়র্ক টাইমসকে ‘মিথ্যা, বিদ্বেষপূর্ণ, মানহানিকর এবং অবমাননাকর’ তথ্য ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে নিউইয়র্ক টাইমস কোনো মন্তব্য করেনি। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, “এখনই সময় এই চর্চা থেকে বের হওয়ার।”

বিশ্লেষকরা মনে করছেন, এই মামলাটি মার্কিন সংবাদমাধ্যম ও রাজনৈতিক চরিত্রের মধ্যে চলমান টানাপোড়েনের নতুন অধ্যায় হিসেবে নজরকাড়া হতে পারে।

Read Previous

রাঙামাটিতে নাগরিক সেবা সংকটে কর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

Read Next

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন: ধর্মনিরপেক্ষ বাংলাদেশের প্রতিশ্রুতি দিলেন প্রধান উপদেষ্টা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular