ঝড়বৃষ্টির শঙ্কা: ১৩ অঞ্চলে ১ নম্বর সতর্কতা, পর্যটকদের জন্য বিশেষ সতর্কতা

পর্যটন সংবাদ ডেস্ক: ঢাকাসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে ঝড়বৃষ্টি বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে এসব এলাকায় ভ্রমণ বা দর্শনীয় স্থান পরিদর্শনে যাওয়া পর্যটকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে ‘পর্যটন সংবাদ’।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।

এই অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে, যা নদীপথে ভ্রমণকারী বা নৌভ্রমণে যাওয়া পর্যটকদের জন্য সতর্ক সংকেত হিসেবে বিবেচিত।

এছাড়াও, আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি খুলনা ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।

পর্যটকদের জন্য নির্দেশনা:

  • এইসব অঞ্চলে যাত্রা বা ভ্রমণের পরিকল্পনা থাকলে আবহাওয়ার আপডেট নিয়মিত অনুসরণ করুন।
  • সমুদ্র ও নদীপথে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
  • পাহাড়ি বা উঁচু এলাকায় গেলে ভূমিধসের ঝুঁকি বিবেচনায় রাখুন।
  • আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত সৈকত বা উন্মুক্ত স্থানে অবস্থান থেকে বিরত থাকুন।

সবশেষে, দেশি-বিদেশি পর্যটকদের জন্য পরামর্শ—নিজের এবং অন্যদের নিরাপত্তা নিশ্চিত করেই ভ্রমণ উপভোগ করুন। আবহাওয়া অনিশ্চিত হলে পরিকল্পনা কিছুটা স্থগিত করাই হবে বুদ্ধিমানের কাজ।

সূত্র: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর

Read Previous

জল–হাওয়ার ছোঁয়ায় মুগ্ধতা, বর্ষায় জমে উঠেছে দিয়াবাড়ির কায়াকিং

Read Next

আগ্নেয়াস্ত্রের লাইসেন্সে কড়াকড়ি: বাতিল হচ্ছে আগের ৫ হাজারের বেশি লাইসেন্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular