জুলাই গ্রাফিতির ওপর লেখা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর বদলে যায় প্রতিটি দেয়ালের রূপ। প্রতিবাদের চিত্রগুলো গ্রাফিতির মাধ্যমে দেয়ালে ফুটিয়ে তোলেন বিপ্লবী শিক্ষার্থীরা। গ্রাফিতির মাধ্যমে তুলে ধরা হয় প্রতিবাদ, দেশপ্রেম, সাম্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধের বার্তা।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে দেখা মিলল ভিন্ন চিত্র। গ্রাফিতির ওপর সদ্য জাতীয় স্লোগান থেকে বাদ দেওয়া ‘জয় বাংলা’ লিখে রেখেছে কেউ। রয়েছে ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগানটিও। এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

নালিতাবাড়ী পৌরশহরের থানা সংলগ্ন দেয়ালগুলোতে গতকাল সোমবার রাতের কোনো এক সময় এমন ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। গ্রাফিতির উপর ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। তাদের ধারণা, জুলাই বিপ্লবকে ধারণ করে না বা মানতে পারে না এমন কোন অপশক্তিই এসব করেছে।

গ্রাফিতি অঙ্কনে মুখ্য ভূমিকা পালনকারী শিক্ষার্থী আব্দুল্লাহ আল আমিন বলেন, রাতের আঁধারে কোনো অপশক্তি গ্রাফিতিগুলো নষ্ট করে দিয়েছে। গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান লেখা হয়েছে। জয় বাংলা স্লোগান হাইকোর্ট নিষিদ্ধ বা স্থগিত করেছেন, এটা তো আমাদের বিষয় নয়। তারা কেন আমাদের গ্রাফিতি নষ্ট করল।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বলেন, ‘আমরা ঘটনার বিষয়ে জেনে খোঁজ খবর নিচ্ছি। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে৷’

 

Read Previous

সাময়িক বরখাস্ত হলো মালদ্বীপের পর্যটন প্রতিমন্ত্রী নিহাদ

Read Next

ভারত থেকে আমদানি করা হচ্ছে ২৪ হাজার ৬৯০ টন চাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular