জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি আজ, দেশবাসীর দোয়া কামনা

পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে আজ (শনিবার) ওপেন হার্ট সার্জারি সম্পন্ন করা হবে। রাজধানীর গুলশানস্থ ইউনাইটেড হাসপাতালে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, মেডিকেল পরীক্ষায় ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে পাঁচটি ব্লক ধরা পড়ে। চিকিৎসকরা সার্জারি করাই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত বলে মত দিয়েছেন। অপারেশনের নেতৃত্ব দেবেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জন অধ্যাপক ডা. জাহাঙ্গীর কবির। ইতোমধ্যে একটি মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা কার্যক্রম চলছে।

গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। সমাবেশ চলাকালে দুইবার ঢলে পড়লেও পরে বসে থেকে বক্তব্য শেষ করেন। সংক্ষিপ্ত বিশ্রামের পর তিনি রংপুর, খুলনা ও মৌলভীবাজারে দলীয় কর্মসূচিতে অংশ নেন। এতে তার শারীরিক অবস্থা আরও অবনতি হলে গত বুধবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

অস্ত্রোপচারের পূর্বে আমিরের মোবাইল ব্যবহার সীমিত করা হয়েছে এবং সাক্ষাৎপ্রার্থীদের হাসপাতালে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান দেশবাসী ও শুভানুধ্যায়ীদের কাছে আমিরের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

Read Previous

রংপুর, ময়মনসিংহ ও সিলেটে ৪৮ ঘণ্টায় অতিভারি বৃষ্টির শঙ্কা

Read Next

গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে অগ্নিকাণ্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular