জাফলং থেকে লুট হওয়া ৭ হাজার ঘনফুট সাদা পাথর জৈন্তাপুরে উদ্ধার

পর্যটন সংবাদ ডেস্ক : সিলেটের জৈন্তাপুরে জাফলং পর্যটন এলাকা থেকে চুরি হওয়া প্রায় ৭ হাজার ঘনফুট সাদা পাথর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‌্যাব-৯) উদ্ধার করেছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে আসামপাড়া এলাকায় র‌্যাব ও সিলেট জেলা প্রশাসনের যৌথ অভিযানে পাথরগুলো পাওয়া যায়। অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী।

র‌্যাব জানায়, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ সাদা পাথর উত্তোলন ও জাফলং এলাকা থেকে পাথর লুটের ঘটনা ঘটে। বিষয়টি মিডিয়ায় প্রকাশিত হলে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয় এবং পরে হাইকোর্টে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য রিট আবেদন করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে র‌্যাব ও সিপিএসসি সিলেটের টহল দল, সাদা পোশাকধারী সদস্য এবং জেলা প্রশাসনের সহায়তায় পাথরগুলো উদ্ধার করা সম্ভব হয়। পর্যটক এবং স্থানীয়দের নিরাপত্তা ও পর্যটন এলাকায় সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্য কর্তৃপক্ষ বলেছে, অবৈধ খনন ও লুটপাটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Read Previous

শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী: ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা, ডিএমপির নগরবাসীর জন্য বিকল্প রুট নির্দেশনা

Read Next

কুয়াকাটায় ভিড় বেড়েছে, সমুদ্র সৈকতে ফের জীবন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular