১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতির দাবিতে সাত বিভাগে জামায়াতের বিক্ষোভ আজ

পর্যটন সংবাদ ডেস্ক: আগামী জাতীয় নির্বাচন পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে আয়োজনসহ পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামী তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এর অংশ হিসেবে আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দেশের সাত বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এসব মিছিলে কেন্দ্রীয় নেতারা নেতৃত্ব দেবেন।

দলটির বিজ্ঞপ্তি অনুযায়ী, বরিশালের মিছিলে নেতৃত্ব দেবেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। রংপুরে থাকবেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। চট্টগ্রামে নেতৃত্বে থাকবেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। সিলেটের মিছিল পরিচালনা করবেন সহকারী সেক্রেটারি জেনারেল ডা. এ এইচ এম হামিদুর রহমান আজাদ। রাজশাহীতে থাকবেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। ময়মনসিংহে (মোমেনশাহী) নেতৃত্ব দেবেন অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। খুলনায় নেতৃত্বে থাকবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার–মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

জামায়াতের পাঁচ দফা দাবি

১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন।
২. সংসদের উভয় কক্ষে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪. সরকারের বিরুদ্ধে জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. জাতীয় পার্টি ও চৌদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

দলটি জানিয়েছে, ঘোষিত দাবিগুলো বাস্তবায়নে আজকের কর্মসূচিতে ব্যাপক জনসমাগম ঘটানো হবে এবং স্থানীয় নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

Read Previous

২১ সেপ্টেম্বর সূর্যগ্রহণ: কোথায় দেখা যাবে, বাংলাদেশ থেকে দেখা সম্ভব কি?

Read Next

রাশিয়ার কামচাতকায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular