চার দিনের সরকারি সফরে ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

পর্যটন সংবাদ ডেস্ক: পাকিস্তানের ফেডারেল বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান চার দিনের সরকারি সফরে বুধবার রাতে ঢাকায় পৌঁছেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

পাকিস্তান হাইকমিশনের দেওয়া তথ্যে জানানো হয়েছে, এ সফরের মূল লক্ষ্য হলো বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ককে আরও উন্নত করা এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা।

সফরকালে জাম কামাল খান বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। পাশাপাশি সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং ব্যবসায়ী সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ারও কথা রয়েছে।

আলোচনায় গুরুত্ব পাবে দুই দেশের মধ্যে বাণিজ্যের নতুন সম্ভাবনা, বিনিয়োগের ক্ষেত্র চিহ্নিত করা এবং বিদ্যমান বাধা দূর করার বিষয়গুলো।

Read Previous

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে ১৭৫ বাংলাদেশি দেশে ফিরলেন

Read Next

পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় উড়োজাহাজের নিষেধাজ্ঞা আরও এক মাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular