১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি মাসে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

চলতি নভেম্বরে হাজির হচ্ছে আরও এক ফিফা উইন্ডো। নভেম্বর মাসে দুটি ম্যাচ রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। অন্যদিকে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাও খেলবে দুই ম্যাচ। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভিন্ন ভিন্ন দলের মুখোমুখি এই দুই দল।

বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় চলতি মাসে প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে খেলবে মেসির দল। ১৫ নভেম্বর (শুক্রবার) ভোর সাড়ে পাঁচটায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আর বছরের শেষ ম্যাচে ২০ নভেম্বর (বুধবার) ভোর ৬টায় পেরুর বিপক্ষে দেখা যাবে আলবিসেলেস্তেদের।

দুই প্রতিপক্ষের বিপক্ষেই সুখস্মৃতি আছে আর্জেন্টিনার। প্যারাগুয়ের বিপক্ষে সবশেষ ছয় বারের দেখায় আলবিসেলেস্তেরা জিতেছে দুটিতে। একটি ম্যাচে জয় পেয়েছে প্যারাগুয়ে ও তিনটি ম্যাচ ড্র হয়েছে। আরেক প্রতিপক্ষ সব পেরুর বিপক্ষে ১৪ ম্যাচের ১০টিতেই জয় পেয়েছে আর্জেন্টিনা। বাকি ৪টি ম্যাচ ড্র হয়েছে।

এদিকে ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) রাত ৩টায় ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। পরের ম্যাচে ২০ নভেম্বর (বুধবার) ভোর পৌনে ৭টায় উরুগুয়ের বিপক্ষে খেলবে সেলেসাওরা। ভেনেজুয়েলার বিপক্ষে সবশেষ ১৮ ম্যাচের ৯ ম্যাচেই ব্রাজিল পেলেও শেষ ম্যাচে করেছে ড্র।

অন্যদিকে চলতি বছরের কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে সর্বশেষ উরুগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। টাইব্রেকারে সেই ম্যাচে ব্রাজিলকে ৪-২ ব্যবধানে হারিয়েছিল উরুগুয়ে।

Read Previous

আগামীকাল খুলছে পর্যটন কেন্দ্র সাজেকের দুয়ার

Read Next

পুঁজিবাজারে মূলধনি মুনাফার ওপর করহার কমানো হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular