১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চবিতে চাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ শুরু আজ

পর্যটন সংবাদ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়েছে আজ রোববার (১৪ সেপ্টেম্বর)। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন কার্যালয় থেকে শিক্ষার্থীরা ফর্ম সংগ্রহ করছেন।

কেন্দ্রীয় ছাত্র সংসদের কোনো পদে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে মনোনয়ন ফর্ম সংগ্রহের জন্য ৩০০ টাকা জমা দিতে হবে। আর হল সংসদের ফর্মের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, “আজ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হলো। নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষার্থীরা নির্বাচন কমিশনের অফিস থেকে ফর্ম সংগ্রহ করতে পারবেন।”

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা নেওয়া হবে ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর।

আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শেষে তাৎক্ষণিকভাবে গণনা শুরু হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

Read Previous

ধুপপানি ঝর্ণা: প্রকৃতিপ্রেমীদের জন্য এক অপার আকর্ষণ

Read Next

ঢাকাসহ ১৪ জেলায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular