১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৭৬, মোট প্রাণহানি ছাড়াল ৬২ হাজার

পর্যটন সংবাদ ডেস্ক: গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান বাহিনীর টানা হামলায় আবারও বেড়েছে হতাহতের সংখ্যা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৭৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২৯৮ জন।

এই সংখ্যা যুক্ত হওয়ায় প্রায় দুই বছরের অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ৮৯৫ জনে। আহত হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৯২৭ জন। নিহতদের মধ্যে ১০ জন ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে মারা গেছেন, যাদের মধ্যে দুইজন শিশু।

শুধু বুধবারেই গাজার হাসপাতালগুলোতে নতুন করে ৭৬ জনের মরদেহ ও শতাধিক আহতকে আনা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে আছেন, ফলে প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে।

এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজায় খাদ্য ও ত্রাণ সংগ্রহ করতে যাওয়া ফিলিস্তিনিদের ওপরও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গত ২৪ ঘণ্টায় এ ধরনের ঘটনায় ১৮ জন নিহত এবং ১০৬ জন আহত হয়েছেন। ২০২৩ সালের মে মাসের শেষ দিক থেকে শুরু হওয়া এসব হামলায় এখন পর্যন্ত ২ হাজার ১৫৮ জন নিহত এবং ১৫ হাজারের বেশি আহত হয়েছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পরপরই গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। তখন থেকে এখন পর্যন্ত চলা এই অভিযানে ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘ যুদ্ধ থামানোর আহ্বান জানালেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হামাসকে সম্পূর্ণ দুর্বল করা ও জিম্মিদের মুক্ত করা না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়া হবে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Read Previous

গাজাকে ‘মধ্যপ্রাচ্যের রিভিয়েরা’ করার পরিকল্পনা নিয়ে ট্রাম্প–ব্লেয়ারের বৈঠক

Read Next

অবসর নয়, মাঠে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন মোহাম্মদ শামি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular