ক্রেডিট কার্ডের সুদ হার বাড়তে যাচ্ছে

বাংলাদেশ ব্যাংকের আগের গভর্নর আবদুর রউফ তালুকদারের সময়ে ক্রেডিট কার্ডের সুদ হার ১৮ শতাংশের বেশি যাতে না যায় সেবিষয়ে মৌখিক নির্দেশনা ছিলো। এ নির্দেশনা বাতিল করে সার্কুলার অনুযায়ী সুদ হার নির্ধারণ করতে বলেছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি।

বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সার্কুলার অনুযায়ী সুদ হার নির্ধারণ করলে নিঃসন্দেহে ক্রেডিট কার্ডের সুদের হার বাড়বে।

পাশাপাশি আন্তঃব্যাংক মুদ্রা বাজারে বিভিন্ন ধরণের মৌখিক নির্দেশনা দিয়েছিলেন আগের গভর্নর, সেসব নির্দেশনাও তুলে নেওয়া হয়েছে।

সম্প্রতি বৈদেশিক মুদ্রা বাজার নিয়ন্ত্রণে ক্রলিং পেগের ব্যান্ড ১ শতাংশ থেকে বাড়িয়ে আড়াই শতাংশ করা হয়েছে। এক্ষেত্রে ব্যাংকগুলো এখন ১২০ টাকার মধ্যেই ডলার ক্রয় বিক্রিয় করতে পারছেন।

এই ডলার ক্রয় বিক্রয় যেন কোন ভাবেই ১২০ টাকার উপরে না যায় সে বিষয়ে বুধবার (৪ সেপ্টেম্বর) ব্যাংকার্স সভায় ব্যাংকারদের অনুরোধ করেছেন গভর্নর। যদি দর আরও বৃদ্ধির দরকার হয় মার্কেট বিবেচনায় কেন্দ্রীয় ব্যাংকই নির্দেশনা দিবে বলেও উল্লেখ করেছেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানিয়েছে, ব্যাংকগুলোকে গত গভর্নরের আমলে সার্কুলারের বাইরে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছিলো সেগুলো এখন আর কার্যকর থাকবে না। সেক্ষেত্রে ব্যাংকগুলো নিজেদের মতো করে সুদের হার নিয়ে প্রতিযোগীতা করার সুযোগ পাবে।

অর্থাৎ মৌখিক ভাবে বেধে দেওয়া ঋণের সুদ হার এখন আর ১৪ শতাংশে আটকে রাখা হবে না। মার্কেট অনুযায়ী ঠিক হবে ঋণের সুদ হার। তবে এই প্রতিযোগীতার ক্ষেত্রে কেউ যাতে অসুস্থ প্রতিযোগীতায় বা অনৈতিকতার আশ্রয় না নেয় সে বিষয়ে শতর্ক করা হয়েছে।

পর্যটন সংবাদ/

Read Previous

‘বিশৃঙ্খলা না হওয়ার আশ্বাসে কাল খোলা থাকবে পোশাক কারখানা’

Read Next

নিউজিল্যান্ডে আন্তর্জাতিক পর্যটকদের ওপর ট্যাক্স তিনগুণ করার পরিকল্পনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular