কোনো ব্যাংক বন্ধ হবে না : অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো ব্যাংককে বন্ধ করার পরিকল্পনা করছে না। তিনি উল্লেখ করেছেন যে, দেশের ব্যাংকিং খাতে কিছু চ্যালেঞ্জ থাকলেও সরকার সেগুলো মোকাবিলা করার জন্য কাজ করছে। কিছু ব্যাংক ইতিমধ্যেই ভালো অবস্থায় ফিরে আসছে এবং অন্যগুলোও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা জানান, বাংলাদেশের আর্থিক খাতের আইন কানুন দুর্বল নয়। ব্যাংকগুলো সঠিকভাবে মেনে না চলা ও কেন্দ্রীয় ব্যাংক সঠিকভাবে দায়িত্ব পালন না করার জন্য বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে।

ব্যাংকখাত সংস্কারে বিভিন্নভাবে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, ইসলামি ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে। সুশাসনে গুরুত্ব দিয়ে পলিসি তৈরি, পুঁজিবাজার সংস্কারে নতুন নিয়োগ দেয়া হয়েছে।

বাজেট প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, বাজেটের ব্যয় কমানোর উদ্যোগ নেয়া হয়েছে। অহেতুক বিদেশ ভ্রমণ বন্ধ করা হবে। খরচগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে। রাজস্ব আদায় না করতে পারলে ব্যয় করা যাবে না। সরকারের ওপর চাপ রয়েছে। যে সব প্রজেক্ট দীর্ঘদিন ধরে চলছে বা অহেতুক নেয়া হয়েছে ও মাত্র শুরু হয়েছে কিন্তু অতি গুরুত্বপূর্ণ নয়, এসব প্রকল্পের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

 

Read Previous

আরও ১৯ কোটি ডিম আমদানির অনুমতি দিল সরকার

Read Next

ভারত থেকে যুক্তরাষ্ট্র যেতে লাগবে ৩০ মিনিট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular