২০/০৪/২০২৬
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েত এয়ারওয়েজ ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট পুনরায় চালু করছে

পর্যটন সংবাদ ডেস্ক : কুয়েত এয়ারওয়েজ আগামী ২৪ এপ্রিল থেকে ঢাকা থেকে সৌদি আরবের দাম্মাম আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে সপ্তাহে দুইবার বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। এর মাধ্যমে দীর্ঘদিন বন্ধ থাকা ঢাকা রুটটি আবার চালু হচ্ছে।

ভারপ্রাপ্ত সিইও আব্দুলওয়াহাব আল শাত্তি বলেছেন, এই ফ্লাইট পুনঃপ্রবর্তন ঢাকা রুটের গুরুত্বকে তুলে ধরেছে। তিনি জানান, দাম্মামকে হাব হিসেবে ব্যবহার করে কুয়েত এয়ারওয়েজ তার নেটওয়ার্ক সম্প্রসারণ এবং বিভিন্ন গন্তব্য পুনরুদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

কুনা সূত্রে জানা যায়, বর্তমানে দাম্মাম থেকে লন্ডন, কায়রো, ইস্তাম্বুল, লাহোর, আম্মান, মুম্বাই ও দিল্লিসহ একাধিক আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালিত হচ্ছে। কুয়েত এয়ারওয়েজ বর্তমানে মোট ১৪টি গন্তব্যে কার্যক্রম চালাচ্ছে এবং ক্রমবর্ধমান ভ্রমণ চাহিদা মেটাতে আরও রুট পুনরায় চালুর পরিকল্পনা করছে।

যাত্রীদের সুবিধার্থে এয়ারলাইনটি পূর্ব বুকিং সাপেক্ষে সৌদি আরবের বাসিন্দাদের জন্য ভিসা আবেদন সেবা চালু করেছে। একইসঙ্গে যাত্রী ও ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় সমন্বয় রাখছে বলে জানিয়েছেন আল শাত্তি।

সূত্র: গালফ নিউজ

Read Previous

সফল, নিরাপদ ও আনন্দময় ভ্রমণের জন্য অপরিহার্য দিকসমূহ এবং প্রাধান্যের ক্রম

Read Next

হজ মৌসুমে সাধারণ যাত্রীদের জন্য বিমানের বিশেষ সুবিধা: ঢাকা-জেদ্দা মাত্র ২০ হাজার ৫০০ টাকায়!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular