১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়াকাটায় প্রথমবারের মতো চলছে  মাসব্যাপী পর্যটন মেলা পটুয়াখালীর কুয়াকাটায়

পটুয়াখালীর কুয়াকাটা প্রথমবারের মতো অনুষ্ঠিত চলছে মাসব্যাপী পর্যটন মেলা। গত বুধবার বিকেল সাড়ে ৪টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এই মেলার উদ্বোধন করেন। মেলাটি পর্যটকদের পদচারণায় ভালোভাবেই চলছে।

কুয়াকাটা প্রেসক্লাব ও ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।

মেলায় ৪০টি স্টোর, ভূতের বাড়ি, নাগরদোলা, ঘোড়া রাইডসহ রয়েছে হরেক রকমের দোকানপাট। পর্যটকদের বাড়তি বিনোদন দেওয়ার জন্য মাসব্যাপী থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

মেলা প্রাঙ্গণ ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। এতে সার্বিক সহযোগিতা করছে পটুয়াখালী জেলা প্রশাসন ও কলাপাড়া উপজেলা প্রশাসন।

মেলায় দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা বিভিন্ন পণ্যসামগ্রীর পসরা নিয়ে আসতে শুরু করেছে। এ ছাড়া মেলায় মাসজুড়ে দেশের বরেণ্য শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলার বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে দি নিউ রাজধানী সার্কাসসহ বিভিন্ন ধরনের রাইড।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেছিলেন, কুয়াকাটার পর্যটনকে প্রমোট করতে এই মেলার আয়োজন। বিগত দিনের তুলনায় পর্যটকের আগমন ২০২৫ সালে বাড়বে। মেলা সফল ও সার্থক করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নজরদারি থাকবে।

সাগরকন্যা কুয়াকাটায় এই মাসব্যাপী পর্যটন মেলা আগত পর্যটকদের বাড়তি আনন্দ বিনোদনের জায়গা হয়ে উঠবে বলে আশা করছেন পর্যটন ব্যবসায়ীরা। মেলাকে কেন্দ্র করে কুয়াকাটায় পর্যটকদের ভিড় বাড়বে বলেও মনে করছেন তারা।

Read Previous

টিউলিপকে সরানোর দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা 

Read Next

কমিশন দিয়ে বিদেশি আইনজীবী নিয়োগ করা হবে: গভর্নর 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular