১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কান উৎসবে লড়বে বাংলাদেশের আদনানের ‘আলী’

চলচ্চিত্র উৎসব কান-এর ৭৮তম আসরে এবার স্থান পেল ‘আলী’। বাংলাদেশ থেকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্থান করে নিয়েছে পরিচালক আদনান আল রাজীবের ‘আলী’। এর মাধ্যমে কান উৎসবে বিভাগীয় প্রতিযোগীতায় প্রথমবারের মতো নাম উঠল বাংলাদেশের।

গেল শুক্রবার (২৫ এপ্রিল) এই বিভাগের কম্পিটিশনে থাকা ১১টি সিনেমার নাম প্রকাশ করা হয়। এর মধ্যে কল্পকাহিনীভিত্তিক ছবি রয়েছে ৯টি আর রয়েছে ২টি অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য ছবি। যার মধ্যে তালিকায় রয়েছে রাজীবের ‘আলী’।

১৫ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমাটির প্রযোজনায় আছেন বাংলাদেশের তানভীর হোসেন ও ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন।

নির্মাতা আদনান আল রাজীব জানান, বিশেষ কিছু শর্ত থাকায় সিনেমাটি নিয়ে তারা খুব বেশি কিছু প্রকাশ করতে পারেননি, কারণ এতে বিশেষ কিছু শর্ত আরোপ করা আছে।

এদিকে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এ খবরে বেশ আবেগপ্রবণ হয়ে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘কিছু খবর আবেগপ্রবণ করে তোলে। এটাও তেমনই একটি খবর। আদনান আমাকে ফোন করে জানালো তার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ কানে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে। যেকোনো বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা হিসেবে এই অর্জন আমাকেও সমানভাবে খুশি করে। কিন্তু যখন সেই অর্জন আপনার পরিবারের কারও হয়, তখন আপনি আবেগ লুকাতে পারবেন না।’

Read Previous

আকাশ সীমা বন্ধ করেছে পাকিস্তান, প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ডলার ক্ষতির মুখে ভারত

Read Next

কমেছে স্বর্ণের দাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular