
ছবি : সংগৃহীত
পর্যটন সংবাদ ডেস্ক : বাংলাদেশ নৌবাহিনী আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর কক্সবাজার ও হাতিয়ার মাঝামাঝি সমুদ্র এলাকায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ মহড়া চালাবে। এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ে উল্লিখিত সমুদ্র অঞ্চলে সামরিক কার্যক্রম চলবে। তাই নিরাপত্তাজনিত কারণে মাছ ধরার নৌকা, ট্রলারসহ সব ধরনের বাণিজ্যিক ও ব্যক্তিগত জাহাজকে ওই এলাকায় যাতায়াত ও অবস্থান থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, মহড়ার সময় জীবন ও সম্পদের ঝুঁকি এড়াতেই এই সতর্কতা জারি করা হয়েছে। নৌযান পরিচালনাকারী ও জেলেদের প্রতি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে, যাতে অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা না ঘটে।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে মহড়া চলাকালে সমুদ্র এলাকায় নজরদারি জোরদার থাকবে বলেও জানানো



