কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা স্থগিত

কক্সবাজার প্রতিনিধি। পর্যটন সংবাদ : কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক’ ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন আপাতত স্থগিত করেছে সরকার। ফলে আপাতত এখান থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হচ্ছে না।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার বিমানবন্দরের পরিচালক ও আন্তর্জাতিক ফ্লাইট কমিটির সভাপতি এয়ার কমোডর মো. নুর-ই-আজম। তিনি জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে কক্সবাজার বিমানবন্দর আগের মতোই শুধুমাত্র অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনটি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। অবকাঠামোগত ও প্রশাসনিক কিছু প্রস্তুতি সম্পূর্ণ না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ১৩ অক্টোবর কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছিল মন্ত্রণালয়। ঘোষণার পর সেখানে আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রাথমিক প্রস্তুতিও শুরু হয়েছিল।

সরকারের পরিকল্পনা ছিল কক্সবাজার থেকে সরাসরি ফ্লাইট চালুর মাধ্যমে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ভারতের সঙ্গে আকাশপথে সংযোগ স্থাপন করা। তবে নতুন করে সিদ্ধান্ত না আসা পর্যন্ত সেই উদ্যোগ স্থগিতই থাকছে।

পর্যটন বিশেষজ্ঞদের মতে, কক্সবাজারের আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে এটি শুধু দেশের নয়, পুরো অঞ্চলের পর্যটন শিল্পে নতুন গতি আনতে পারত। এখন সেই সম্ভাবনা কিছুটা বিলম্বিত হচ্ছে।

Read Previous

ইসরায়েলের অবৈধ সার্বভৌমত্ব প্রয়াসের নিন্দা জানাল বাংলাদেশ

Read Next

ইউক্রেনকে ১৫০টি আধুনিক যুদ্ধবিমান দিতে চুক্তি করল সুইডেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular