১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ককটেল ও পেট্রলবোমাসহ আটক দুই যুবলীগ নেতা

 

আজ শনিবার (২ নভেম্বর) দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর এলাকায় শ্রীশ্রী বিদ্যানিকেতনের পাশ থেকে ককটেল, পেট্রলবোমাসহ দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মাহবুর রহমান (৪৬) এবং একটি কমিটির সদস্য মহিদুল ইসলাম (৪২)। মাহবুর উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের হরিদা খলসি গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকীর ছেলে এবং মহিদুল একই গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।

নলডাঙ্গা থানা-পুলিশ সূত্রে জানা যায়, আজ বেলা একটার দিকে মাহবুর রহমান ও মহিদুল ইসলাম একটি ব্যাগ নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় স্থানীয় লোকজন তাঁদের ঘেরাও করে আটক করেন। পরে তাঁদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় মাহবুরের কাছে থাকা একটি ব্যাগ থেকে তিনটি ককটেল, পাঁচটি পেট্রলবোমা ও একটি হাঁসুয়া পাওয়া যায়। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরক দ্রব্যসহ তাঁদেরকে থানায় নিয়ে আসে এবং মামলা দিয়ে তাঁদেরকে গ্রেপ্তার দেখায়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, যুবলীগের ওই দুই নেতার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Read Previous

সরকার অনুমোদিত ১৭ পাঁচ তারকা হোটেলের তালিকা

Read Next

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে অনিয়মিত অভিবাসন-রোধের আহ্বান,টনি বার্গের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular