২৩/০৪/২০২৬
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চালু হচ্ছে না শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ প্রায় শেষ হলেও এ বছর চালু হচ্ছে না টার্মিনালটি।

আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এ কথা জানান বেবিচকের সদস্য সচিব।

তিনি বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আর মাত্র ২ শতাংশ কাজ বাকি আছে।

এটি চালু হতে আরও ৬ মাসের মতো সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য এস এম লাবলুর রহমান।

অন্যদিকে, শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরের নাম পরিবর্তনের কোন উদ্যোগ নেয়া হয়নি বলে জানান বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু নাসের খান।

উল্লেখ্য, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক তৃতীয় টার্মিনাল প্রকল্পটি শুরু হয় ২০১৯ সালের ২৮ ডিসেম্বর। আগামী অক্টোবরে স্বপ্নের এ টার্মিনালটি চালু হওয়ার কথা ছিল।

তৃতীয় টার্মিনাল প্রকল্পটিতে ব্যয় ধরা হয়েছে ২১ হাজার ৩৯৮ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকারের ৫ হাজার ২৫৭ কোটি টাকা এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) ঋণ ১৬ হাজার ১৪১ কোটি টাকা।

পর্যটন সংবাদ/

Read Previous

ব্যবসায়ী ও শিক্ষার্থীদের ভ্যাট ম্যানেজমেন্টের প্রশিক্ষণ দেবে ইআরপি সলিউশন বিডি

Read Next

শুক্রবার বিশ্ব পর্যটন দিবস, দেশব্যাপী থাকছে যেসব কর্মসূচি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular