উদ্বোধন না হতেই জমজমাট ঢাকার বিনিয়োগ সম্মেলন

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আজ থেকে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫। আজ আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই সম্মেলনস্থলে প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে। দেশি-বিদেশি বিনিয়োগকারী, সরকারি-বেসরকারি প্রতিনিধি, উদ্যোক্তা এবং মিডিয়া কর্মীদের আগমনে পুরো অনুষ্ঠানস্থল হয়ে উঠেছে জমজমাট।

সোমবার (৭ এপ্রিল) সরেজমিনে ঘুরে দেখা গেছে, সম্মেলন কেন্দ্রের বাইরে শোভা পাচ্ছে দেশের উন্নয়ন ও বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা ব্যানার ও ডিজিটাল ডিসপ্লে। ভেতরে শেষ মুহূর্তের প্রস্তুতি এখনো চলছে। একাধিক তথ্যকেন্দ্র, নিবন্ধন ডেস্ক রাখা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি।

প্রবেশপথে দেখা গেল, অংশগ্রহণকারীদের ভিড়ে ধীরে ধীরে জমে উঠছে পরিবেশ। অনেকে আগে থেকেই এসেছেন নেটওয়ার্কিংয়ের উদ্দেশ্যে, কেউবা ছবি তুলতে ব্যস্ত, কেউ আবার আলোচনা করছেন বিভিন্ন বিষয়বস্তু নিয়ে। অংশগ্রহণকারীদের অনেকেই জানিয়েছেন, বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রায় এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা বাহন করবে ।

চার দিনব্যাপী এই বিনিয়োগ সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ ৪০টি দেশের শীর্ষ স্থানীয় ছয় শতাধিক দেশি-বিদেশি বিনিয়োগকারী এ সম্মেলনে অংশ নেবেন।

ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিনিয়োগ সম্মেলনে কী কী ইভেন্ট থাকছে তা তুলে ধরেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

চট্টগ্রাম যাবে। সেখান থেকে কোরিয়ান ইপিজেড ও মিরসরাইতে স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শন শেষে আবার তারা রাতে ফিরে আসবেন ঢাকায়।

বিডার নির্বাহী চেয়ারম্যান আরও জানান, যারা যাচ্ছেন তারা হলেন সেই সব উদ্যোক্তা যারা মনে করছেন তাদের সেখানে একটি কারখানা স্থাপন করতে হবে। তাদের জায়গা-জমি লাগবে। তাদের জন্য আমরা কী ধরনের সাপোর্ট সিস্টেম তৈরি করতে পারি তা তারা সরেজমিনে দেখবে। অন্যদিকে সোমবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে স্টার্টআপ কানেক্ট নামে দিনব্যাপী অনুষ্ঠানসূচি রয়েছে। সেখানে যেসব আরলি স্টেজ স্টার্টআপ এবং ভেঞ্চার বিনিয়োগকারী আসছেন তাদের মধ্যে ম্যাচ মেকিং ইভেন্ট, নেটওয়ার্কিং ও প্যানেল হবে। সারাদিন স্টার্টআপ ইভেন্টকে ফোকাস করা হবে।

চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, মঙ্গলবার (৮ এপ্রিল) সকালের দিকে বিনিয়োগকারীরা নারায়ণগঞ্জের আড়াইহাজারে যেখানে জাপানি ইকোনমিক জোন রয়েছে সেখানে সরেজমিনে পরিদর্শন করবেন। তারা সেখানের কারখানার মালিকদের সঙ্গে কথা বলে কী ধরনের কর্মকাণ্ড হচ্ছে তা বুঝে তাদের বিনিয়োগের জন্য কতটুকু সুযোগ-সুবিধা রয়েছে তা দেখবেন। দ্বিতীয় ধাপে বিশ্বব্যাংক ও আইএলওর সঙ্গে কিছু অ্যানগেজমেন্ট রয়েছে। তাদের এফডিআই সম্পর্কিত কিছু ব্যাপারে আলোচনার মাধ্যমে ভবিষ্যতে বিনিয়োগের জন্য কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় সে ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরিত হবে। বুধবার (৯ এপ্রিল) উদ্বোধনী অনুষ্ঠান হবে। সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও সারাদিন একাধিক (৩-৪টা) প্যারালাল অনুষ্ঠান চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে কিছু বিনিয়োগকারীকে পুরস্কৃত করা হবে উল্লেখ করে তিনি আরও জানান, অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা উপস্থিত থাকবেন। একইসঙ্গে কিছু সংখ্যক বিদেশি বিনিয়োগকারী বক্তব্য দেবেন। সেখান থেকে আমরা বোঝার চেষ্টা করব আর কী করলে বাংলাদেশ বিনিয়োগের জন্য ভালো পথ-পরিক্রমা হিসেবে প্রতিষ্ঠা পাবে। পরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইয়ুথ এন্টারপ্রেনারশিপ মেলার আয়োজন থাকবে। সেখানে আরলি স্টেজ কোম্পানির সঙ্গে কথা বলবেন উপদেষ্টা। দ্বিতীয় ধাপে রিনিউয়েবল এনার্জি নিয়ে কথা হবে। বেশ কয়েকটি কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে জানাযায়।

Read Previous

বৃষ্টিপাতের ফলে বায়ু মানের উন্নতি

Read Next

ফিনল্যান্ডের যে ভিসা উন্মুক্ত বাংলাদেশিদের জন্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular