উড়োজাহাজ সংকটে বিমান বাংলাদেশের দুই আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ফাইল ছবি

পর্যটন সংবাদ ডেস্ক: উড়োজাহাজ সংকটের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আজ (মঙ্গলবার, ১২ আগস্ট) দুইটি আন্তর্জাতিক রুটের ফ্লাইট পরিচালনা করতে পারেনি। বিকেল ৩টা ৪৫ মিনিটের ঢাকা-কুয়েত রুটের বিজি ৩৪৩ এবং বিকেল ৫টা ৫ মিনিটের ঢাকা-চট্টগ্রাম-দুবাই ফ্লাইট স্থগিত করা হয়।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইট দুটি আগামীকাল নতুন সময়সূচিতে পরিচালিত হবে। যাত্রীদের সঙ্গে যোগাযোগ করে পরিবর্তিত সময় জানানো হচ্ছে।

যাত্রীদের অনুরোধ করা হয়েছে নির্ধারিত কল সেন্টার বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে হালনাগাদ তথ্য দেখে ভ্রমণ পরিকল্পনা চূড়ান্ত করার জন্য।

Read Previous

সচিবালয়ে নিরাপত্তা আরও কড়া, মিছিল-সমাবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা

Read Next

তরুণদের সামরিক প্রশিক্ষণ দিয়ে জাতীয় প্রতিরক্ষায় যুক্ত করার আহ্বান নাহিদ ইসলামের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular