ঈদুল আজহার তারিখ প্রকাশ করলো আমিরাত

আগামী ৬ জুন (শুক্রবার) সংযুক্ত আরব আমিরাতে ঈদুল আজহা উদযাপিত হবে বলে জানিয়েছে এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটি। সংস্থাটির প্রকাশিত সাম্প্রতিক জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ৫ জুন (বৃহস্পতিবার) হবে আরাফার দিন।

সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, ২৭ মে সকাল ৭টা ২ মিনিটে (আমিরাত সময়) জিলহজ মাসের চাঁদ উদিত হবে এবং সূর্যাস্তের পর প্রায় ৩৮ মিনিট আকাশে দৃশ্যমান থাকবে বলে ধারনা করা যায়। সেই অনুযায়ী, ২৮ মে থেকে শুরু হবে জিলহজ মাস।

এই হিসাবে, ৯ জিলহজ হবে (৫ জুন)আরাফার দিন হিসেবে পালন করা হয়, আর ১০ জিলহজ অর্থাৎ ঈদুল আজহা উদযাপিত হবে শুক্রবার (৬ জুন)।

আমিরাতের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আরাফার দিন থেকে ঈদের তৃতীয় দিন পর্যন্ত—মোট চারদিন (৯ থেকে ১২ জিলহজ) সরকারি ছুটির দিন হিসেবে বিবেচ্য হবে।

সূত্র: গালফ নিউজ

Read Previous

একে একে বন্ধ হচ্ছে বেসরকারি এয়ারলাইন্স, ব্যর্থতার পেছনে দায়ী কে?

Read Next

বেইলি রোডে আগুন নিয়ন্ত্রণে, জীবিত উদ্ধার ১৮ জন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular