ইসলামপুরে এক মাসে গ্রেপ্তার ৩৭

পুলিশের অভিযানে গত এক মাসে জামালপুরের ইসলামপুরে সাজাপ্রাপ্ত ২৭ জন ও মাদকসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ১০ জনসহ ৩৭ আসামিকে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানা পুলিশ ।

আজ শনিবার (৯ নভেম্বর) ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ (সাইফ) বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর গত ২৩ সেপ্টেম্বর ইসলামপুর থানার ওসি হিসেবে যোগদান করে সাইফুল্লাহ (সাইফ)। যোগদানের পর অক্টোবর মাসের মধ্যেই পুলিশের অক্লান্ত পরিশ্রমে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত মোট ৩৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ (সাইফ) আরও বলেন, আইন সবার জন্যই সমান। ইসলামপুর থানা পুলিশের দরজা মানুষের সেবায় সব সময় উন্মুক্ত। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। ইসলামপুরকে একটি সুস্থ সুন্দর অপরাধ মুক্ত ইসলামপুর থানা হিসেবে রূপান্তরিত করা হবে। আসামি গ্রেপ্তারের এই অভিযান অব্যাহত থাকবে।

 

Read Previous

সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের জন্য বাফুফের পুরস্কার

Read Next

বিএনপির ৩১ দফা নিয়ে সেমিনার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular