২০/০৬/২০২৬
৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলি হামলায় গাজায় একদিনে নিহত ৯১, আল-শিফা হাসপাতাল পরিচালকের পরিবারও হতাহত

পর্যটন সংবাদ ডেস্ক: গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় একদিনেই অন্তত ৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসকরা। নিহতদের মধ্যে রয়েছেন আল-শিফা হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আবু সালমিয়ার পরিবারের সদস্যরাও। শনিবার ভোরে তার পারিবারিক বাড়িতে চালানো বিমান হামলায় তার ভাই, ভাবি ও তাদের সন্তানদের মৃত্যু হয়।

চিকিৎসক আবু সালমিয়া গভীর শোক প্রকাশ করে বলেন, “আমি আমার ভাই ও ভাবির মরদেহ দেখে ভেঙে পড়েছি। এখন কিছুই অসম্ভব নয়। যে কোনো সময় আপনাকে আপনার সবচেয়ে প্রিয়জনের মরদেহ গ্রহণ করতে হতে পারে।”

একই দিনে উত্তর গাজা থেকে পালিয়ে যাওয়া একটি ট্রাককেও লক্ষ্য করে হামলা চালানো হয়, এতে আরও চারজন নিহত হন।

গাজার চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি বাহিনী আবাসিক ভবন, আশ্রয়কেন্দ্রে পরিণত হওয়া স্কুল, বাস্তুচ্যুতদের তাঁবু এবং শহর ছেড়ে যাওয়া মানুষ বহনকারী যানবাহনে নির্বিচারে বোমা ফেলছে। এতে হতাহতের সংখ্যা দ্রুত বাড়ছে।

ইসরায়েলি সেনারা শনিবার গাজা সিটি দখলের উদ্দেশ্যে নতুন বিমান ও স্থল অভিযান চালায় এবং স্থানীয়দের দক্ষিণে নির্দিষ্ট এলাকায় জোরপূর্বক সরে যেতে বাধ্য করে।

হামাস এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে চিকিৎসকদের গাজা ছেড়ে দিতে বাধ্য করার জন্য ইসরায়েলের “রক্তাক্ত সন্ত্রাসী বার্তা” হিসেবে উল্লেখ করেছে।

Read Previous

বাংলাদেশি পর্যটকদের জন্য সিয়েরা লিওন ভ্রমণ ভিসা: খরচ, প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র

Read Next

সিলেটে হালকা ভূমিকম্পে আতঙ্ক, ক্ষয়ক্ষতির খবর নেই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular