
ইতালিতে বেড়াতে প্রতিবছর ২ কোটি পর্যটক সমাগম হয়।ইতালির ব্যবসায়-বাণিজ্যের কেন্দ্র হিসেবে পরিচিত এই মিলান নগরী। মিলান নগরীতে রয়েছে অসংখ্য মনোমুগ্ধকর দর্শনীয় স্থান।
সিয়েনা ক্যাথেড্রাল নামে একটি গীর্জা। আর আধুনিক জনপ্রিয় পর্যটনসমৃদ্ধ নগরীর নাম মিলান। এই নগরী পর্যটকদের কাছে খুব পছন্দের। ফ্লোরেন্স, ভেনিস, লেক কমো থেকে এখানে আসার ব্যবস্থা রয়েছে।
ভেরোনা শহরে শেক্সপীয়রের রোমিও জুলিয়েট নাটক প্রথম মঞ্চস্থ হয়। ইতালির ব্যস্ততম এই শহরে রয়েছে জুলিয়েটের ঘর। পর্যটকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে এই শহর। ভেরোনা শহরের প্রাকৃতিক শোভা আর মনোরম দর্শনীয় স্থান পর্যটকদের মুগ্ধ করে।
ইতালিতে বেড়াতে প্রতিবছর ২ কোটি পর্যটক সমাগম হয়। সব ধরনের বিদেশ ভ্রমণের জন্য প্রথম শর্ত হলো বৈধ ভিসা।
ইতালি ভ্রমণের শেনজেন ভিসা পাওয়া গেলে ইউরোপীয় ইউনিয়নভুক্ত আরও ২৫টি দেশ ঘোরা যায়। তাই ভিসার জন্য আপনার যা যা দরকার-
১. এন্ট্রি ভিসা এপ্লিকেশন ফর্ম
২. বর্তমান সময়ে তোলা দুটো পাসপোর্ট সাইজের ছবি
৩. পাসপোর্ট৪. রিটার্ন সহ এয়ার টিকেট বুকিং
৫. ব্যাংক স্টেটমেন্ট
৬. সোস্যাল এবং প্রোফেশনাল স্ট্যাটাস এর সাপোর্টিং ডকুমেন্টস
৭. ভ্রমণ স্বাস্থ্য বীমা
৮. দুবাই রেসিডেন্সি পারমিট কপি
৯. কাভার লেটার ও ইটিনারি
১০. চাকরির নিয়োগপত্র, এনওসি (যদি প্রয়োজন হয়)



